চালু হল দেশের প্রথম চাল যাদুঘর
জাতীয়

চালু হল দেশের প্রথম চাল যাদুঘর

তানভীর আহমেদ, গাজীপুর : বাংলাদেশ ধান গবেষণা ইনিষ্টিটিউট; গাজীপুরে গড়ে তোলা হয়েছে ‘রাইস মিউজিয়াম’। জনসাধারণের সুবিধার্থে এক ছাদের নিচে নতুন পুরাতন ধান ও যন্ত্রপাতি এবং রোগ বালাই প্রদর্শনী করার পরিকল্পনা থেকে স্থাপন করা হয়েছে ব্যতিক্রমী এই যাদুঘর।

আরও পড়ুন : নবজাতকসহ নিহত ৩

পাশাপাশি স্থান পেয়েছে গ্রামগঞ্জের ঐতিহাসিক পিঠাপুলি এবং বিভিন্ন ধরনের আগাছা, পোকা মাকড়ের বিচিত্র নমুনা ।

বাংলাদেশের ধান গবেষণার ইতিহাস ঐতিহ্য এবং খাদ্য নিরাপত্তার সাফল্য দেশি বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন যাদুঘরটি। এখানে গত পাঁচ দশক ধরে দেশে উদ্ভাবিত ধান ও চালের নমুনা এবং ধানভিত্তিক আচাড় অনুষ্ঠান, সংস্কৃতি, গবেষণা ও খাদ্য নিরাপত্তার সাফল্য সুন্দর ও বিভিন্ন কলাকৌশল সুনিপুণ ভাবে তুলে ধরা হয়েছে।

যেখানে বন্যা খড়া লবনাক্ততা সহিষ্ণু ও শীত প্রধান অঞ্চলের উপযোগী সৌর সুগন্ধি প্রিমিয়াম কোয়ালিটি জিংক সমৃদ্ধসহ ১০১টি ইনব্রীট ও হাইব্রীট মিলিয়ে ১০৮ জাতের ধান উদ্ভাবন পদর্শণ করা হয়েছে। সেগুলোসহ সহস্রাধিক নমুনা দেখে ও জেনে উপকৃত হচ্ছে কৃষি সচেতন মানুষ তথা গোটা দেশ।

আরও পড়ুন : ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য

প্রসঙ্গত, এটিই বাংলাদেশের একমাত্র ও প্রথম রাইস মিউজিয়াম। যা ২০১৮ সাল থেকে নির্মাণ করা শুরু করে চলতি বছরের ১২ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মার্চ মাস থেকে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনিষ্টিটিউডের উর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা জনাব মোহাম্মদ মোমিন আহমেদ এবিষয়ে বলেন, আমাদের এখানে দেশী বিদেশী দর্শণার্থীসহ অনেক শিক্ষার্থীরা আসেন তাদের নিকট আমাদের দেশীয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থাপনের জন্য আমরা এই যাদুঘরটি নির্মাণ করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা