জাতীয়

লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি এ অভিনন্দন জানান।

আরও পড়ুন: লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার নিয়োগ আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার অভিন্ন মূল্যবোধে গভীরভাবে নিহিত বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন যে, বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে জোরদার সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে।

আরও পড়ুন: কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনব না

তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে উল্লেখ করেন, সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নে অভিন্ন সম্পদ হিসেবে কাজ করছেন।

কমনওয়েলথভুক্ত দুটি দেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে বলে ২০২২ সাল অত্যন্ত উল্লেখযোগ্য বছর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে তিনি ট্রাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।

আরও পড়ুন: সাভারে রিকশাচালক খুন

ট্রাসের সুস্বাস্থ্য, সুখ এবং অত্যন্ত দায়িত্বশীল পদে সাফল্য, যুক্তরাজ্যের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা