জাতীয়

বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজধানীতে কোকেন, এলএসডি, কুশ, এমডিএমএ, সিসা, বিদেশি মদ, আইস, গাঁজাসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় সেলিম সাত্তার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: পৃথক ছুরি হামলায় নিহত ১০

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম সাত্তার সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। এছাড়া তিনি সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অনেক দেশ যাতায়াতের সুবাদে তিনি বিভিন্ন মাদক সম্পর্কে ভালো ধারণা রাখতেন। দীর্ঘদিন ধরেই তিনি এসব মাদক সেবন করছিলেন। এ ছাড়া বন্ধুমহলসহ বিভিন্ন পার্টিতেও এসব মাদক সরবরাহ করছিলেন তিনি।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সেলিম সাত্তারকে গ্রেফতার করার সময় তার কাছ থেকে কোকেন-৩০ গ্রাম, ১৮৫টি এমডিএমএ (এক্সটাসি), ২০ বোতল বিদেশি মদ, ১২৫ গ্রাম কুশ, ২৯ ব্লটার এলএসডি, ৩০০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম আইস, ৭০০ গ্রাম সিসা, ১৬০ গ্রাম গাঁজা, সিসা সেবনের হুক্কা এবং ১ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএনসি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেন, তিনি নেদারল্যান্ডসের আমস্টারডার্ম থেকে এলএসডি ও এক্সটাসি, স্পেনের বার্সেলোনা থেকে কোকেন, যুক্তরাষ্ট্র থেকে কুশ এবং স্থানীয়ভাবে আইস ও ক্যানাবিস চকলেট ও বিদেশি মদ সংগ্রহ করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা