সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে
জাতীয়
যুদ্ধবিমান থেকে গুলি

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

সান নিউজ ডেস্ক : সীমান্তে গুলি বর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি পয়েন্টে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

আরও পড়ুন : চা শ্রমিকদের ঘর দেবেন প্রধানমন্ত্রী

শনিবার (৩ সেপ্টেম্বর) মিয়ানমার থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবর দিয়েছে স্থানীয়রা।

বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সাথে মিয়ানমার সীমান্তে উত্তেজনা বাড়ছে, যা নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুম সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

পুলিশ সুপার বলেন, ‘আজ স্থানীয়রা সীমান্তের কাছে মিয়ানমারের একটি হেলিকপ্টার গুলিবর্ষণ করতে দেখেছে এবং সীমান্তের কাছে দুটি মর্টার শেল ফেলেছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক রয়েছে এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এসপি তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, রাখাইন রাজ্যের অবনতি পরিস্থিতির কারণে এখন মিয়ানমার থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ ভালোভাবে প্রস্তুত।

আরও পড়ুন : পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০০

মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের পর মিয়ানমার পক্ষকে দুইবার সতর্ক করা হয় এবং এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের উস্কানি বা ফাঁদে পা দিতে চাই না।’

গত সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে তলব করে এবং এক দিন আগে বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা