জাতীয়

বস্তিতে পুড়লো ১৮০ ঘর

সান নিউজ ডেস্ক: ঢাকার রাজধানী হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুনে পুড়েছে ১৮০টি ঘর। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। বুধবার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য জানান বস্তির বাসিন্দা ও ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

আরও পড়ুন: বাস ভাড়া কমল

বাসিন্দারা জানান, তিনটি গলিতে ১৮০টি ঘর ছিল প্রায় সবগুলোই পুড়ে গেছে। এছাড়া কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। কেউ কিছু নিয়ে বের হতে পারেনি।

হাজারীবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুস শহীদ গণমাধ্যমকে বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণের কাজ চলছে। আগুন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, তদন্ত হওয়ার পরে আমরা সার্বিক পরিস্থিতি জানাতে পারবো। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রাত ১০টা পর্যন্ত চলে আগুন নির্বাপণের কাজ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা