মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ
জাতীয়
সীমান্তে মর্টার শেল

মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

সান নিউজ ডেস্ক : মিয়ানমারের সীমান্ত থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়েছে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

আরও পড়ুন : থামছে না অবৈধপথে ইউরোপ যাত্রা

সোমবার (২৯ আগস্ট) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে ভার্বাল নোটের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে, আমরা সেটার নিন্দা জানিয়েছি।’

মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘নোট ভার্বালের মাধ্যমে তাকে (রাষ্ট্রদূত) ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

আরও পড়ুন : দেশ এখন জঙ্গিমুক্ত

প্রসঙ্গত, রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে।

সেনাবাহিনী-বিজিবির বোমা বিশেষজ্ঞ দল রাত সাড়ে ১২টার দিকে একটি মর্টার শেল ধ্বংস করে। অপর মর্টার শেলটি সোমবার (২৯ আগস্ট) বিকেলে ধ্বংস করার কথা রয়েছে।

তবে, এ বিষয়ে সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : কমছে জ্বালানি তেলের দাম

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, ‘অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেছিলেন, দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা