জাতীয়

সেব্রিনা ফ্লোরার মৃত্যুর গুজব

সান নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এখনো বেঁচে আছেন।

একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সদ্য অবসর নেওয়া প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর হোসেন।
মীরজাদী সেব্রিনা

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন জিয়া

আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা আগের মতোই আছে। এখনো তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাকে নিয়ে মৃত্যুর যে খবর ছড়িয়েছে তা সত্য নয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর হোসেন বলেন, ‘আমরা সব সময় আপার (সেব্রিনা ফ্লোরা) পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে অবস্থা কিছুটা সংকটাপন্ন। আমরা দোয়া করি। তাঁর পাকস্থলী, কিডনি, হৃৎপিণ্ড ও ফুসফুস কাজ করছে।’

আরও পড়ুন: রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। ফ্লোরার অগ্ন্যাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর কিডনিতে জটিলতা দেখা দেয়। ডায়ালাইসিস চলা অবস্থায় হার্টের সমস্যা বেড়ে যায়। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখনো পর্যন্ত সেখানেই আছেন তিনি।

প্রসঙ্গত, সেব্রিনা ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হন। করোনার গত দুই বছরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমে পরিস্থিতি অবহিত করার দায়িত্ব পান। এরপরই তিনি দেশের সব শ্রেণির পেশার মানুষের মাঝে পরিচিতি পান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা