জাতীয়
আকর্ষণীয় অফার

টিকেট কিনলেই হোটেল ফ্রি

মোঃ দেলোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় আড়াই বছর পর শুরু হতে যাওয়া ঢাকা-ব্যাংকক রুটে ”টিকেট কিনলেই হোটেল ফ্রি” এর আকর্ষণীয় অফার দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশী পর্যটকদের থাইল্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যে ভ্রমণের প্রবণতা দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

পর্যটকদের ভ্রমণকে আরো আকর্ষণীয় করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকেই বাংলাদেশী পর্যটকদের ২টি টিকেট কিনলেই ২ রাত হোটেল ফ্রি অফারটি দিচ্ছে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অফারটি ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে ব্যাংককের অত্যন্ত জনপ্রিয় হোটেল ম্যানহাটন সুকুমভিত, অ্যাম্বাসেডর হোটেল, গ্র্যান্ড প্রেসিডেন্ট হোটেল রয়েছে। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

প্যাকেজের নূন্যতম খরচ জনপ্রতি ৩৮,০০০ টাকা। অফারটি প্রাপ্ত বয়স্ক দুইজন পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। এছাড়া প্যাকেজে বুফে ব্রেকফাস্ট অন্তর্ভূক্ত রয়েছে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও বাচ্চাদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: আ.লীগে ছিলাম আছি থাকব

“টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি মালদ্বীপের রাজধানী মালে ও বাংলাদেশের অন্যতম গন্তব্য কক্সবাজারে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মালদ্বীপ ও কক্সবাজারে অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত রয়েছে। মালে ও কক্সবাজারে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা