জাতীয়

আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী 

সান নিউজ ডেস্ক: বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব দিয়ে মার্কিন আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন শনিবার (৬ আগস্ট) ঢাকায় আসছেন। চার দিনের সফরে নয়াদিল্লি হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি।

আরও পড়ুন: বিকেলে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট ও চীনের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সিসন ছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পা রাখবেন। একইসঙ্গে অনেকটা হঠাৎ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে রয়েছে নানা আলোচনা।

জানা গেছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর গণমাধ্যমে প্রচার হোক সেটি চায় না ওয়াশিংটন। যার কারণে সিসনের সফরটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়া‌শিংট‌নের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

জানা যায়, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে সিসনের।

মূলত, ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে ঢাকায় আসছেন সিসন। মঙ্গলবার (৯ আগস্ট) বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধির ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা