স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিচ্ছে, সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে।

আরও পড়ুন: ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যানচলাচল বন্ধ করে, জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটরের শব্দে কান ঝিঁঝিঁ করার কথা, আইপিএসের মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারতো না, মোমবাতি-হারিকেন এসব জ্বালাতে হতো। এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলেনি।’

বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা যা ছিল এখনো তা আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল অয়েল ফান্ডে সময়মতো পাচ্ছি না। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক ঘণ্টা করে লোডশেডিং করবো। যাতে এই সংকট আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা।’

আরও পড়ুন: অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

অনুষ্ঠানে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চার তলাবিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরও উপস্থিতি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা