ভার‌তীয় নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার ভার্মা
জাতীয়

ভার‌তীয় নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার

সান নিউজ ডেস্ক : প্রণয় কুমার ভার্মাকে ভারতীয় নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে। তি‌নি বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন : চট্টগ্রামে ট্রেনের ধাক্কা, নিহত ১২

শুক্রবার (২৯ জুলাই ) এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাই‌টে প্রকাশ করা বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অল্প সময়ের ব্যবধানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

২০১৯ সালের ২৫ জুলাই প্রণয় কুমার ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তি‌নি ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। এর আগে এ কূটনী‌তিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।

আরও পড়ুন : সময় নেই এখন জেগে উঠতে হবে

প্রসঙ্গত, ১৯৯৪ সালে প্রণয় কুমার ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেওয়া কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন।

এ‌দিকে সম্প্রতি ভারতীয় গণমাধ‌্যম জা‌নি‌য়ে‌ছে, ঢাকায় নিযুক্ত ভার‌তের বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে দেশ‌টির রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা