বাংলালিংককে লিগ্যাল নোটিশ
জাতীয়

বাংলালিংককে লিগ্যাল নোটিশ

সান নিউজ ডেস্ক : গত ৮ জুলাই ব্যবহৃত বাংলালিংকের মোবাইল সিম কোনো কারণ ছাড়াই ৭ দিন ব্লক করে দেওয়া হয়। মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পিআরএলে থাকা অতিরিক্ত আইজিপি ড. নাজিবুর রহমান।

আরও পড়ুন: এসএসসি সেপ্টেম্বরে, এইচএসসি নভেম্বরে

রোববার (১৭ জুলাই) ড. নাজিবুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলালিংকের সিও ও ম্যানেজিং ডিরেক্টরকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে কোনো কারণ দর্শানো ছাড়া ৭ দিন কেন সিম ব্লক রাখা হলো, আগামী ২১ জুলাইয়ের মধ্যে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে বাংলালিংকের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ গণমাধ্যমকে বলেন, ড. নাজিবুর রহমান একজন অত্যন্ত সৎ পুলিশ কর্মকর্তা। তিনি পুলিশের অতিরিক্ত আইজি। বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্বপালন শেষে পিআরএলে গিয়েছেন।

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

কোনো কারণ ছাড়া যেকোনো ব্যক্তির মোবাইল সিম এক মুহূর্তের জন্যও বন্ধ রাখতে পারে না। আমার ক্লায়েন্টের সিম কোনো কারণ ছাড়া ৭ দিন বন্ধ রেখে তার মৌলিক নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সিম বন্ধ থাকার কারণে তার ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে বিঘ্ন ঘটেছে। এ কারণে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা