ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে  
জাতীয়

ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে  

সান নিউজ ডেস্ক: এবারও কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। আগামী ৬-৮ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০-২২ ঘণ্টা। এতে অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছাবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।’পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার গনমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন

এরপর কাঁকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধুর সেতু (পশ্চিম), জয়দেবপুর, টঙ্গী হয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরে ঢাকার তেজগাঁও পৌঁছাবে ট্রেনটি। বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিশেষ এ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ। তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।

আরও পড়ুন : ব্রিটিশ দুই মন্ত্রীর পদত্যাগ

এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় একটি গরু আনতে খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৯০ টাকা। একটি ওয়াগনে ২০টি করে পশু বহন করা যাবে। একটি ক্যাটল ট্রেনে তিন শতাধিক পশু পরিবহন করা যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা