এবার পিকআপ আটকে দিলো পুলিশ
জাতীয়

এবার পিকআপ আটকে দিলো পুলিশ

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের নির্দেশনা বাস্তবায়নে কড়াকড়ি অবস্থানে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই পিকআপে ভিন্ন পন্থায় মোটরসাইকেল পারাপারের চেষ্টা করে অনেকে। রোববার (২৬ জুন) রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সেতু বিভাগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: হাত দিয়ে নাট-বল্টু খোলা সম্ভব নয়

তবে মাওয়া টোল প্লাজায় সোমবার (২৭ জুন) দুপুরে পিকআপে মোটরসাইকেল পারাপার আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ১২টার দিকে পিকআপ থেকে মোটরসাইকেল তিনটি নামিয়ে দেওয়া হয়।

পিকআপচালক শাহ আলম বলেন, ‘আমি মালামাল আনতে ওইপাড়ে যাবো। তিনজন আমাকে বললো তাদের মোটরসাইকেল পার করে দিলে টাকা দেবে, তাই তাদের নিয়ে আসছি। কিন্তু পুলিশ নামিয়ে দিয়েছে।’

এবার মোটরসাইকেল বহনকারী পিকআপ আটকে দিলো পুলিশ

তবে উল্টো অভিযোগ করেন পিকআপে থাকা তিন মোটরসাইকেল আরোহী। তারা বলেন, কিছু টাকা দিলে মোটরসাইকেলগুলো পারাপার করা হবে বলে জানানো হলে মোটরসাইকেলগুলো গাড়িতে ওঠানো হয়।

তারা আরও বলেন, টোলপ্লাজার সামনে থেকে ফেরিঘাটে গিয়ে ফেরিতে পারাপারের জন্য বলা হয়। তবে ফেরিঘাটে গেলে সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও যেতে পারিনি। তাই আবার টোলপ্লাজার সামনে এসেছি।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা