চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু
জাতীয়

চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিদেশী জাহাজে কাজ করার সময় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

শনিবার ( ১৮ জুন ) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

নিহতরা হলেন জাহাজের টেকনিশিয়ান কেরালার বাসিন্দা জিষ্ণু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)।

রোববার (১৯ জুন) চট্টগ্রাম বন্দরের সচিব মো: ওমর ফারুক জানান, তারা এমটি নরড ম্যাজিক নামে জাহাজে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

এই বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি নর্ড ম্যাজিক জাহাজটি ১৫ জুন চট্টগ্রাম বন্দরের আসে। জাহাজটি আনোয়ারার পারকি চরের কাছাকাছি এলাকায় নোঙর করা হয়।

ওসি জানান, সেখান থেকে জাহাজে আনা সয়াবিন তেল খালাস করা হয়। ওই দুই নাবিক (টেকনিশিয়ান) জাহাজে নেমে ট্যাঙ্কারের থিকনেস পরীক্ষা করতে গিয়ে অচেতন হয়ে পড়েন। জাহাজে থাকা কর্মকর্তারা তাদের উদ্ধার করে কোস্টগার্ড এবং লোকাল শিপিং এজেন্টের সহায়তায়িএকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন : পানি বাড়ছে যমুনায়

কর্তব্যরত চিকিৎসক জিষ্ণু রাজকে মৃত ঘোষণা করেন। আর অখিল শেখরকে আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ বিষয়ে জাহাজের স্থানীয় এজেন্ট এমটিসিএল পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছে।

আরও পড়ুন : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

বন্দর সূত্র জানায়, জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২১ জন ভারতীয়, ডেনিস ও লুথিয়ানরার একজন করে, দুজন ফিলিপাইনের নাগরিক রয়েছে। বাকি ২৩ জন নাবিক সুস্থ এবং স্বাভাবিক আছেন মর্মে জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার মাহেন্দ্রা এম্বার নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা