পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

পাশাপাশি দেশ হলে সমস্যা থাকে, সমাধানও থাকে

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দুই দেশ পাশাপাশি হলে সমস্যা থাকে এবং সমাধানও থাকে। সেক্ষেত্রে ভারত কেনো ধরনের অস্থিতিশীল বা উত্তেজনা না হয়, তার জন্য যথাযথ পদ‌ক্ষেপ নেয়।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণ সভা শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ মন্তব্য ক‌রেন।

আগামী ১৯ জুন নয়াদি‌ল্লি‌তে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠ‌কে বস‌ছে বাংলা‌দেশ-ভারত। মূলত জে‌সি‌সি‌তে আলোচনার বিষয়বস্তু জান‌তে চান সাংবা‌দিকরা। তি‌নি ব‌লেন, আমা‌দের অনেকগু‌লো নদী সম্প‌র্কে আলাপ আছে; ফেনী আছে, কু‌শিয়ারা আছে। সেগু‌লো আলাপ করব। আগেও আলাপ ক‌রে‌ছি, এখনো আলাপ করব।

ড. মো‌মেন ব‌লেন, আমা‌দের সব সময় যেসব আউস‌স্টে‌ডিং ইস্যু আছে, সেগু‌লো নি‌য়ে আলাপ হ‌বে। পাটের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক নিয়ে আলাপ হবে, নদী নি‌য়ে আলাপ হ‌বে, বর্ডার ইস্যু, এনা‌র্জি সি‌কিউ‌রি‌টি; এটা নতুন ইস্যু। আগের ইস্যু নি‌য়েও আলাপ হ‌বে। আলা‌পের প‌রি‌ধি অনেক বৃহৎ, অনেক অনেক।

ভারত থে‌কে গম আমদা‌নি প্রস‌ঙ্গে মো‌মেন ব‌লেন, বাংলা‌দে‌শে গম রপ্তানিতে তারা (ভারত) রা‌জি হ‌য়ে‌ছে। অনু‌মোদন দি‌য়ে‌ছে। বাংলা‌দে‌শে য‌দি কেউ ব্যক্তিগতভাবে আন‌তে চান তারা পার‌বেন। তবে, তারা সেটা তৃতীয় প‌ক্ষের কা‌ছে বি‌ক্রি কর‌তে পার‌বেন না।

‌যৌথ নদী ক‌মিশন (জেআর‌সি) নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে ড. মো‌মেন ব‌লেন, জেআর‌সির মি‌টিং হয়‌নি। আমরা চে‌য়ে‌ছিলাম। আসা‌মে তা‌দের স‌ঙ্গে আলাপ ক‌রে‌ছিলাম। জেআর‌সির জন্য তারা রে‌ডি না।

জেসিসি বৈঠকের আগে জেআর‌সির বৈঠক না হলেও পানি বণ্টন ইস্যুতে আলোচনা হবে ব‌লে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

আগামী ১৯ জুন নয়াদি‌ল্লি‌তে জেসিসি বৈঠকে যোগ দি‌তে ১৮ জুন রা‌তে ঢাকা ছাড়ার কথা র‌য়ে‌ছে পররাষ্ট্রমন্ত্রীর। সপ্তম জে‌সি‌সি বৈঠ‌কে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন। এ‌তে দু’দে‌শের সাম‌গ্রিক বিষয়ে আলোচনা হ‌বে।

২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি হয়। সর্বশেষ, ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ঢাকায় নেতৃত্বে জেসিসি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা