ফের ১৪ দিনের জেল হেফাজতে পি কে হালদার
জাতীয়

ফের জেল হেফাজতে পি কে হালদার

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে ১১ দিনের জেল হেফাজত শেষে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। তাদের আবারও ২১ জুন ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলা হবে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় তাদের ভারতের ওই আদালতে হাজির করা হয় ।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

আরও পড়ুন : অনাস্থা ভোটে জিতলেন জনসন

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।

আদালতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ইডি তদন্তে নেমে এখনো পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

আরও পড়ুন : ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

ভারতের কোন কোন রাজনৈতিক নেতার নাম পাওয়া গেছে সে ব্যাপারে অরিজিৎ চক্রবর্তী জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা