তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়
সীতাকুণ্ডে বিস্ফোরণ

নাশকতা কি না, খতিয়ে দেখা হবে

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

তথ্যমন্ত্রী বলেন, ‘এত বড় একটি ঘটনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটি (কনটেইনার ডিপোতে বিস্ফোরণ) দুর্ঘটনা নাকি নাশকতা, সেটিও খতিয়ে দেখা হবে।’

রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র‍্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছসেবকলীগের নেতাকর্মীরা কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া আছে, যেখানে রক্ত দেওয়া লাগবে যেন দেওয়া হয়।’

আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ঘটনা ঘটার পর তদন্তের কথা বলা হয়, আগে কেন মনিটরিং করা হয় না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঘটনা ঘটার আগে কীভাবে খতিয়ে দেখবে? আগে খতিয়ে দেখার কোনো সুযোগ নেই। তাদের সব কমপ্লায়েন্স ছিল কি না, তা অবশ্যই খতিয়ে দেখা হবে।’

দাহ্য পদার্থ থাকলে উদ্ধারকাজের সময় অন্যভাবে ফায়ার সার্ভিস কাজ করতো, সেই বিষয়ে মালিকপক্ষের কমপ্লায়েন্স ছিল কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকায় বসে আমি সেটি বলতে পারবো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে। যদি তাদের কমপ্লায়েন্স না থাকে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী হবে। আর কমপ্লায়েন্স থাকার পরও এটি ঘটলে, তা দুর্ঘটনা নাকি নাশকতা সেটিও বেরিয়ে আসবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা