বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি: সংগৃহীত)
জাতীয়

আমিরাতের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। একইসঙ্গে সেটি বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে অগ্রগতির দিকে এগিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত।

অভিনন্দন বার্তায় তিনি আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

গত শনিবার আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল দীর্ঘদিনের ডি ফ্যাক্টো এ শাসককে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। দেশটির দীর্ঘদিনের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পরই তার স্থলাভিষিক্ত হন শেখ মোহাম্মদ।

শেখ খলিফার অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে কার্যত আমিরাতের শাসনকার্য পরিচালনা করছিলেন শেখ মোহাম্মদ। এবার আনুষ্ঠানিকভাবেই প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তিনি।

আরও পড়ুন: সাবেক রেলমন্ত্রী হাসপাতালে ভর্তি

আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সী শেখ খলিফা গত শুক্রবার মারা যান। দেশটির দ্বিতীয় এ প্রেসিডেন্ট আবুধাবিরও শাসক ছিলেন। ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে তেলসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা