ছবি: প্রতীকী
জাতীয়

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

সান নিউজ ডেস্ক: চলতি ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে (২০২০-২১) এটি ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

একই সময়ে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বিবিএস-এর এই হিসেব তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: বৈশ্বিক দুর্ভিক্ষের সতর্কতা

গত বছরে ২০-২১ ছিল দুই হাজার ৫৯১ মার্কিন বা দুই লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। ২০২১-২২ অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর শেষে যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

বছর শেষে জিডিপির আকার বেড়ে দাঁড়াবে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে জিডিপির আকার ছিল ৩৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

২০-২১ মার্চ পযর্ন্ত ৬ দশমিক ৯৪, জিডিপির আকার ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকার পরিমাণে ৩৫ হাজার ৩০২ লাখ।

আরও পড়ুন: ৫৮২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

কৃষিখাত: সার্বিক বিবেচনায় কৃষি খাতের ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে শতকরা ২ দশমিক ২০ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে শস্য উপখাতে শতকরা ১ দশমিক ০৬ ভাগ, পশুপালন উপখাতে শতকরা ৩ দশমিক ১০ ভাগ, বন উপখাতে শতকরা ৫ দশমিক ০৮ ভাগ ও মৎস্যখাতে শতকরা ২ দশমিক ০৮ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

শিল্পখাত: ২০২১-২২ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। এছাড়া বছর সাময়িক হিসাবে বিদ্যুৎখাতে ৭ দশমিক ২৪ শতাংশ ও নির্মাণ খাতে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে শিল্পখাতে গত অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ১০ দশমিক ৪৪ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

আরও পড়ুন: কোন পদ্ধতিতে ভোট হবে সিদ্ধান্ত আমরা নেবো

সেবাখাত: ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসা খাতে ৮ দশমিক ৭২ শতাংশ, যানবাহন খাতে ৫ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক ও বিমা খাতে ৭ দশমিক ৬০ শতাংশ, শিক্ষাখাতে ৬ দশমিক ২৩ শতাংশ ও স্বাস্থ্যখাতে ৯ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে সেবাখাতে গত অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ৩১ ভাগ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

জিডিপির হার করোনার আগের অবস্থায় এসেছে, তাহলে কি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার হয়েছে? এমন প্রশ্নে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, করোনা থেকে অর্থনৈতিক পুরোটা পুনরুদ্ধার হয়নি। কতদূর বৃত্তের বাইরে বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। গত দুই বছরে আমাদের রেমিট্যান্স বেড়েই চলেছে। রপ্তানি আয় ও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। তাছাড়া মূলধনী যন্ত্রপাতি আমদানির বাড়ছে। আমরা আশা করছি বছর শেষে আমাদের প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশের বেশি হতে পারে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশ। করোনার এই পরিস্থিতিতে জিডিপির প্রবৃদ্ধি হার অনেক ভালো। মার্চ পর্যন্ত ৭.২৫ হলে জুন শেষে এটা আরো বাড়তে পারে, ৭.৫ শতাংশও হতে পারে। আগামী সেপ্টেম্বর নাগাদ জিডিপির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা