ছবি: সংগৃহীত
জাতীয়

শান্তি ফেরাতে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা

সান নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির পর সেখানে শান্তি ফেরাতে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: দেশের উন্নয়ন তাদের পছন্দ না

বুধবার (২০ এপ্রিল) মার্কেটের প্রতিটি ফটোকে টানানো হয় সাদা পতাকা।

এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ব্যবসায়ীরা প্রত্যেক মার্কেটে সাদা পতাকা উড়িয়েছে। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে তারা, বিষয়টা সমাধান হচ্ছে। বাকি উত্তেজনাও হয়তো ছাত্রদের মধ্যে থাকবে না।

এর আগে বিকেলের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। এসময় মার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

আরও পড়ুন: জবিতে ২৫ এপ্রিল থেকে ঈদের ছুটি

এ বিষয়ে এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, হঠাৎ করেই আবারও পরিস্থিতি অস্বাভাবিক হয়। আমরা প্রয়োজন না হলে কখনও শক্তি প্রয়োগ করি না। যতটুকু প্রয়োজন ছিল ততোটুকু শক্তি প্রয়োগ করেছি। আপনারা দেখেছেন আজকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল। দিনটা আমরা খুব সুন্দর কাটাচ্ছিলাম। ছাত্ররাও অনেক শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই একটু অন্যরকম পরিস্থিতি হয়।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের সংঘর্ষে দোকান বন্ধ থাকায় নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঈদের বেশি দিন বাকি নেই, যতদিন যাচ্ছে ততোই লোকসানের মাত্রা বাড়ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক চান বলে জানান ব্যবসায়ীরা।

এর আগে সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মাঝে কয়েকজনের অবস্থা গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে মারা যান একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান নাহিদ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা