ফাইল ছবি
জাতীয়

রাজধানীজুড়ে তীব্র যানজট

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: প্রকৌশলীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

রাজধানীর, মতিঝিল, শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী এলাকায় সকাল থেকেই তীব্র যানজট। গরমের মধ্যে দীর্ঘক্ষণ যানবাহনের ভেতরে থাকতে হয়েছে যাত্রীদের।

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের বিভিন্ন সড়কে শত শত যান আটকা পড়ে। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যান চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান

ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে শত শত যান আটকা পড়ে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর সড়কে যানজট বেশি হওয়ায় অন্যসড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন চালানোর সুযোগ সৃষ্টি হওয়ায় অন্য এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মিরপুর সড়কে চাপটা বেশি ছিল।

আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা