নির্বাচন ভবন (ছবি: সংগৃহীত)
জাতীয়

টিভি ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপে ইসি

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপকিল্পনা তৈরি করতে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি এ সংলাপের আয়োজন করছে। এর আগে শিক্ষাবিদ, সমাজের বিশিষ্টজন এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে তিন ধাপে সংলাপ করেছে কমিশন।

এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সংলাপে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষ পর্যায়ের ৩৫ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার হুমকি

প্রসঙ্গত, ২০১৭ সালে কে এম নুরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসে। ওই বছরের ৩১ জুলাই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসার মাধ্যমে ওই সংলাপ শুরু হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা