কৃষকবান্ধব নীতির কারণে বেড়েছে উৎপাদন
জাতীয়

কৃষকবান্ধব নীতির কারণে বেড়েছে উৎপাদন

সান নিউজ ডেস্ক : সরকারের কৃষকবান্ধব নীতির কারণে কৃষি উৎপাদন বহু গুণ বেড়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান, মাছ, মাংস ও সবজি উৎপাদনে কৃষকের সক্ষমতা বেড়েছে। এখন নিরাপদ ও পুষ্টিকর খাবার ভোক্তার কাছে পৌঁছাতে কাজ চলছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২

শনিবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) মিলনায়তনে ভলান্টারি কনজুমারস ট্রেনিং এন্ড অ্যাওয়ার্নেস সোসাইটি (ভোক্তা) আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের মাঠ থেকে ভোক্তার টেবিল সবখানেই খাবার নিরাপদ হতে হবে। এই চেইনের যে কোন পর্যায়ে খাবার অনিরাপদ হয়ে যেতে পারে। একারণে ভোক্তাকে সবার আগে সচেতন হতে হবে। ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

ভোক্তা’র সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মীজানুর রহমান বলেন, পৃথিবীর কোন দেশে আমাদের দেশের মতো বাজার মনিটরিং নেই। মনিটরিং হতে হবে- কত মজুদ আছে, সরবরাহ ঠিক মতো হচ্ছে কিনা? এসময় তিনি পাঠ্যক্রমে নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয় অন্তর্ভুক্ত করার আহবান জানান।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বাজারে চাহিদা ও যোগানের কোন সংকট নেই। অনেক সময় তথ্যের ঘাটতির কারণে সংকট তৈরি হয়।

সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন ভোক্তার পরিচালক মহসীনুল করিম লেবু। স্বাগত বক্তব্য রাখেন ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল।

আরও পড়ুন : গমের বাজার দখলে নিচ্ছে ভারত

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপদেষ্টা এস এম সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী অধ্যাপক ড. লতিফুল বারী মূল নিবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা