জাতীয়

পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। ঢাকা চায়, দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক।

আরও পড়ুন: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়জয়কার

তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশীদের মধ্যে যদি স্থিতিশীলতা না থাকে, সেটি নানা কারণে আমাদের ওপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কথা বলা ঠিক হবে না। প্রতিবেশী হিসেবে পাকিস্তানের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা চাই, দেশটিতে শান্তি স্থিতিশীলতা ফিরে আসে।

প্রসঙ্গত, নানা নাটকীয়তার পর শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছে। পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল পাকিস্তান

প্রধানমন্ত্রী হওয়ায় লড়াইয়ে ইমরানবিরোধীদের পক্ষে এ পদে লড়ছেন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। অন্যদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও প্রধানমন্ত্রী হতে লড়াই করতে যাচ্ছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা