তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
জাতীয়

পণ্যমূল্য বাড়ানোর উৎসাহ দিচ্ছে বিএনপি

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত কয়েকদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমতির দিকে।

আরও পড়ুন: জনগণই সব ক্ষমতার উৎস

তথ্যমন্ত্রী বলেন, তবে দুঃখজনক হলেও সত্য, বিএনপি এবং তাদের মিত্ররা একদিকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করে অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে। যারা সিন্ডিকেট করে তাদেরকে পণ্য মজুদ করা এবং পণ্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দিচ্ছে বিএনপি।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, পেঁয়াজ এবং শাকসবজি থেকে শুরু করে মুরগির দাম কমতির দিকে। সরকার মনিটরিং করছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন: সরকার বিরোধীদল নির্মূলে লিপ্ত

আরেক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সফলতায় জাতিসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রশংসা করে, অথচ মির্জা ফখরুল করতে পারেন না।

তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য বিএনপির সবকিছুতে কিন্তু খোঁজা আর চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে’। এ বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের কাছে প্রশ্ন, বাংলাদেশের স্বাস্থ্যখাত যদি ধ্বংসই হয়, তাহলে কীভাবে এই করোনা ভাইরাসের তিনটি ঢেউ মোকাবিলা করলো? অনেক উন্নত দেশের তুলনায় বেশি কার্যকরভাবে করোনা মোকাবিলা করলো কীভাবে?

আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার

ড. হাছান মাহমুদ বলেন, মহামারি করোনার ঊর্ধ্বগতির সময় ১৩০টি দেশ যখন টিকা দেওয়া শুরুই করেনি, তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে। একসঙ্গে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া হাজার হাজার মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, বস্তিবাসি, ভাসমান মানুষ সবাইকে বিনা রেজিস্ট্রেশনে টিকা দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো জনবহুল এবং উন্নয়নশীল কোনো দেশে এমন কার্যক্রম কমই হয়েছে।

তিনি বলেন, এসব কারণেই অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক কার্যকরভাবে এই মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে মহামারির সময় অন্যান্য স্বাস্থ্যসেবাও চলমান ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা