নিরাপত্তা সংলাপে বসেছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র (ছবি: সংগৃহীত)
জাতীয়

নিরাপত্তা সংলাপে ঢাকা-ওয়াশিংটন 

নিজস্ব প্রতিবেদক: অষ্টম নিরাপত্তা সংলাপে বসেছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে স্থানীয় সময় সকাল ৯টায় বৈঠক শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

সংলাপে ঢাকার পক্ষে নেতৃত্বে দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন অপরদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের আগ্রহে এই প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ে নিরাপত্তা সংলাপ শুরু হলো। পুরো সংলাপটি চারটি সেশনের মধ্য দিয়ে শেষ হবে।

জানা গেছে, সংলাপে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব পাবে। বিশেষ করে ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তোলা হবে। এছাড়া ওয়াশিংটন সমরাস্ত্র কেনার ক্ষেত্রে জিসোমিয়া এবং আকসা তথা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ঢাকার অবস্থান জানতে চাইবে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি থাকবে আলোচনায়।

এদিকে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠকের আগে গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করবো না। আমাদের অস্ত্র প্রয়োজন নেই আমরা খুবই শান্তিপ্রিয় দেশ। সব প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অস্ত্র সংগ্রহ করলেই যুদ্ধ যুদ্ধ ভাব আসে। তোমাদের (যুক্তরাষ্ট্র) অন্যান্য প্রযুক্তি আছে, সেটা আমাদের দাও।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব

ইন্দো-প্যাসিফিক নিয়ে মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেনি। এটা একটা দর্শন। এ দর্শনের সঙ্গে আমাদের সম্পর্ক মোটামুটি এক। তারা যেটা বোঝাতে চায়, অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চল। আমরাও সেটা চাই।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা