নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)
জাতীয়

গণমাধ্যমের সঙ্গে সংলাপে ইসি

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার (৬ এপ্রিক) সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপে বসে ইসি।

ইসি সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার সকাল ১১টায় সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের মতামত নেওয়ার জন্য সংলাপে বসেছে ইসি।

এর আগে ১৩ মার্চ শিক্ষাবিদ ও ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে বসেছিল কমিশন। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: দুই নারীসহ আশিষ রায় চৌধুরী গ্রেফতার

প্রসঙ্গত, ২০১৭ সালে কে এম নুরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসে। ওই বছরের ৩১ জুলাই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসার মাধ্যমে ওই সংলাপ শুরু হয়।

সারনিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা