জাতীয়

রাজধানীতে গ্যাস সংকট

সান নিউজ ডেস্ক: রাজধানীতে পবিত্র রমজানের প্রথম দিনেই অনেক এলাকায় গ্যাস না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ইফতারের আগে গ্যাস সংকটে পড়ায় ইফতারি তৈরি করতে পারেননি অনেকেই।

আরও পড়ুন: আরও বাড়ল এলপিজির দাম

রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে এমন খবর পাওয়া গেছে। গ্যাস ফিল্ডে চাপ কমে যাওয়ার কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

রোববার (৩ এপ্রিল) দুপুর থেকেই রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাতিরপুল ও আরামবাগ এলাকায় গ্যাস ছিল না বলে জানা যায়। এসব এলাকায় বসবাসরত অনেকেই গ্যাস না থাকার কারণে ইফতার সামগ্রী তৈরি করতে পারেননি। রোজার দিনে এমন ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ হয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন: টিপু হত্যা মামলায় ৫ জন রিমান্ডে

এ ব্যাপারে জানতে চাইলে তিতাসের গণসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণ চলছে।

এজন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে কোথায় কোথায় সমস্যা হয়েছে কিংবা চাপ ছিল না, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা