বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু (ছবি: প্রতীকী)
জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার রমনা বিল্ডিং এলাকায় একটি মুরগির দোকানে ড্রেসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. জুয়েল (২৪) নামে এক তরুণ মারা গেছে।

শনিবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আমির হোসেন জানান, জুয়েল কাপ্তান বাজারের রমনা বিল্ডিংয়ের ৩০ নম্বর মুরগির ড্রেসিংয়ের দোকানে কাজ করতো। ওই দোকানে ভোর চারটার দিকে মুরগি ড্রেসিং করতে গিয়ে মেশিনে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় পড়ে থাকলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তালে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জুয়েল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মো. ইদু মিয়ার সন্তান। বর্তমানে কাপ্তান বাজার রমনা বিল্ডিংয়ের পঞ্চম তলায় থাকতো। সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

আরও পড়ুন: রোজা শুরু কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা