ছবি-সংগৃহিত
জাতীয়

দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে আমাদের সামনে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আর তাই এ বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশাল এই যুব সম্প্রদায়কে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে তারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

এ সময় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের পাশাপাশি বেরকারি উদ্যোক্তা, পেশাজীবীসহ সংলিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন: ভাসানচরের পথে ১৫৪৪ রোহিঙ্গা

রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তিতে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি ও টেকসই অবস্থান তৈরি করতে হলে মৌলিক গবেষণা ও ইনোভেশনের বিকল্প নেই। সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বর্তমানে দেশে মোবাইল ফোন, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তৈরি হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে করোনা মহামারি ও ভূ-রাজনৈতিক কারণে ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্পে মাইক্রোচিপের সংকট দেখা দিয়েছে। তাই বাংলাদেশে সেমি-কন্ডাক্টর শিল্পের বিকাশ ও এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর তৎপরতা চালানো প্রয়োজন।

এর আগে বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন রাষ্ট্রপতি। সেখানে মোনাজাতের পর কয়েকটি গাছের চারা রোপণ করেন তিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা