জাতীয়

রাজধানীতে হত্যার ঘটনায় গ্রেফতার ১

সান নিউজ ডেস্ক : রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখে স্কচটেপ পেঁচিয়ে রেখে তাদের মাকে কুপিয়ে হত্যার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম বাপ্পী, সে এসি মেরামতের টেকনিশিয়ান।

আরও পড়ুন: দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সবুজবাগ থানার ইন্সপেক্টর (ওসি-অপারেশন) মো. আজগর আলী গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাপ্পী মূলত এসি মেরামতের আড়ালে লুট করতে ওই বাসায় যায়। এ ঘটনায় বাপ্পীর সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরকেও গ্রেফতার করা হবে।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছে। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটে।

ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

আরও পড়ুন: শিক্ষাবিদরা ভিসি হতে চান না

এ বিষয়ে আজ বিকেলে পল্টন মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

উল্লেখ্য, শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানী সবুজবাগের বেগুনবাড়ীর দক্ষিণগাঁওয়ের সালাম মাস্টার সড়কের মজিবর সাহেবের চারতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশু।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা