রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি: সংগৃহীত)
জাতীয়

কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দেশের কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন। তারা সুযোগের অপব্যবহার করছেন। এটা মোটেই উচিত হয়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আবদুল হামিদ বলেন, ‘হাওর এলাকায় জীবন-জীবিকা এবং সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। উজান থেকে আসা ঢলের সঙ্গে বালু এসে বিল, খাল ও নদীগুলো প্রতিনিয়ত ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে যাচ্ছে।’

হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘মাছের পোনা ডিম নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বেড়ে যেত। এপ্রিল থেকে জুন মাস সময়ে মাছের প্রজননের প্রাক্কালে এখানে মাছ ধরা যাবে না। এ ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক, জনগণ ও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুন: মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ

২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে কিশোরগঞ্জ গেছেন রাষ্ট্রপতি। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা উপজেলা সফর করবেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা