জাতীয়

যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বেড়েছে

সান নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা কখনও কল্পনা করিনি যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে। এই দুই দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। যার ফলে অনেক জিনিসের দাম বেড়ে গেছে। এই যুদ্ধের প্রভাবে দেশে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: দেশের চাবিকাঠি তরুণদের হাতে

বুধবার (২৩ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সিপিডি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো সিপিডির। আশপাশের দেশের তুলনায় আমাদের মূল্যস্ফীতি অনেক কম। আমাদের মূল্যস্ফীতি যখন ৬ এর নিচে ছিল তখনও সিপিডি বলেছে দেশের মূল্যস্ফীতি বেশি। দেশের অর্থনীতি কেবল সিপিডি বুঝে, বিষয়টি এমন নয়। আরও অনেকেই অর্থনীতি বোঝেন। এ সময় তিনি দেশের অর্থনীতিতে সিপিডির অবদান রয়েছে বলেও উল্লেখ করেন।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে কেউ লুজার হবে না, সবাই জিতবে। ব্যবসায়ীরাও উইনার হবে, জনগণও জিতবে, সরকারও জিতবে।

আরও পড়ুন: ৪৫ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড

আ হ ম মুস্তফা কামাল বলেন, সভায় পাঁচটি কুইক রেন্টাল প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তারা পাঁচ বছর সময় বাড়ানোর আবেদন করলেও আমরা দুই বছর সময় বাড়িয়েছি। নো বিদ্যুৎ নো পেমেন্ট হিসাবে সময় বাড়ানো হয়েছে। প্রকল্পগুলো অনুমোদন দেওয়ার সময় একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল কেউ বিদ্যুৎ না নিলেও সরকার বিদ্যুৎ কিনবে। আগামী এক বছরের মাথায় অতিরিক্ত তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ পাওয়া যাবে। তখন আস্তে আস্তে কুইক রেন্টালের প্রয়োজনীয়তা কমে আসবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থাপিত ১১টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৫৭২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ১৩৫ কোটি ৯৯ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক থেকে ৪৩৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা