ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল (ছবি: সংগৃহীত)
জাতীয়

হোসেনি দালানে বোমা : মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: পুরাতন ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলায় আজ রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

এর আগে গত ১ মার্চ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

উল্লেখ, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে বোমা হামলা করে জেএমবি। এতে দুইজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। পরে চকবাজার থানায় মামলা করে পুলিশ। মামলাটি প্রথমে চকবাজার থানা পুলিশ ও পরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে।

এ মামলায় ২০১৬ সালের ১৮ অক্টোবর ১০ জঙ্গিকে আসামি করে চার্জশিট দেয় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন।

আসামিরা হলেন- কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান এবং মাসুদ রানা।

তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করা হয়। আসামিরা সবাই জেএমবির সদস্য। মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে।

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মের সুরক্ষায় নীতিমালা

আসামিদের মধ্যে দুজন শিশু হওয়ায় তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে রয়েছেন। কারাগারে আছেন কবীর, আরমান এবং রুবেল। এছাড়া এ হামলায় জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা এবং আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে মারা গেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা