ছবি-সংগৃহিত
জাতীয়

ডিএনসিসিতে মশক নিধন অভিযান শুরু

সাননিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’। যা চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

ডিএনসিসির সব ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে ৮৯৬ জন মশক নিধনকর্মী সকাল ও বিকেল অভিযান চালাচ্ছেন।

বিশেষ এ অভিযানে একজন কর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করে মশা নিধন করছেন। অন্য সময়ে সাধারণত একজন কর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করেন।

আরও পড়ুন: দেশে খাদ্য পণ্যের সংকট নেই

বৃহস্পতিবার সকালে মিরপুর-৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান মশক নিধন অভিযান পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম মার্চের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ পরিচালনার নির্দেশ করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা