ছবি- সংগৃহীত
জাতীয়

বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

সর্বশেষ খবর অনুযায়ী রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, মার্কেটের লাভলী হোটেল থেকে আগুন বইয়ের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সেখানে আগুন লাগে।

আরও পড়ুন: স্মার্ট সিটির অংশীদারত্ব চায় চীন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। সর্বশেষ আরও দুটি ইউনিটসহ মোট ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ব্যবসায়ী ও স্থানীয়রাও।

এদিকে, নীলক্ষেত্রে বইয়ের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক বন্ধ রয়েছে। এসব সড়কে যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা