জাতীয়

রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক মিলন (২৬) ।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে আইডিবি ভবনের সামনে গিয়ে দেখতে পাই, রাস্তায় এক মোটরসাইকেল আরোহী পড়ে আছেন। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা অনেকেই জানান- ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা সিসি ফুটেজ দেখে ওই গাড়ি শনাক্তের চেষ্টা করছি। বিস্তারিত পেলে পরে জানানো হবে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক মিলন। তার গ্রামের বাড়ি বগুড়া। তিনি রাজধানীতে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা