শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ছবি: সংগৃহীত)
জাতীয়

গলিত লোহা ছিটকে তিন শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় পাইপ বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. আক্তার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মো. মাঈনুদ্দিনে (২২)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকদের সহকর্মী মো. শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর সময় বন্ধ হয়ে থাকা পুরাতন একটি লোহার পাইপ বিস্ফোরণ হয়। এসময় গলিত লোহা ছিটকে ওই তিনজনের শরীরে পড়ে। পরে দ্রুত তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি লোহার স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মো. শাহিনের শরীরের ৯৫ ভাগ, মাঈনুদ্দিনের শরীরে ৫৪ ভাগ ও আক্তার হোসেনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা