জাজেস লাউন্জ
জাতীয়

সার্চ কমিটির বৈঠকে আসেনি ৬ জন

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রথম ধাপে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষ হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়। বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দুপুর পৌনে ১টায় শেষ হয়।

এদিকে এই বৈঠকে ২০ জন নাগরিক উপস্থিত থাকার কথা থাকলেও ৬ জন বিশিষ্ট নাগরিক বৈঠকে অংশগ্রহণ করেননি।

আজকে বৈঠকে আসেননি যারা :

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জি মাহমুদ আলী,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম,

অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবং

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন যারা:

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ,

জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল,

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার,

আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন,

আইনজীবী মুনসুরুল হক চৌধুরী,

ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ,

আইনজীবী এম কে রহমান,

আইনজীবী ড. শাহদীন মালিক ও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল,

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম,

ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং

ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান।

এদিকে আজই দ্বিতীয় দফায় দুপুর পৌনে ১টায় একই স্থানে আরও ২০ জন বিশিষ্টজনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ইসি নিয়োগের জন্য মোট ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আলাপ-আলোচনা শেষে যোগ্যতাসম্পন্ন ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি।

সেই ১০টি নাম থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন: বিধিনিষেধ তুলে দেওয়া বোকামি : ডাব্লিউএইচও

প্রসঙ্গত, সিইসি ও ইসি নিয়োগ আইনের বিধান মতে ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা