জাতীয়

অপহরণের পর বিয়ের নাটক

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাব-১১ অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এক কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণ চক্রের তিন সদস্য ও এক ভুয়া কাজিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, অপহরণকারী চক্রের সদস্য মো. সাগর হোসেন, মো. ফয়সাল, মো. নূরনবী রনি ও মো. আল-মামুন (৩৭)।

র‍্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু বলেন, অপহরণের ঘটনায় কিশোরীর বাবা ৯ ফেব্রুয়ারি র‍্যাব-১১ এর কাছে একটি অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে রসুলবাগ সাকিনস্থ আদম আলীর বাড়ীর সামনে সাগর ও ফয়সালকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকা থেকে নূরনবী রনি ও ভুয়া কাজি আল-মামুনকে আটক করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সাঈদ জিকু বলেন, আটক নূরনবী রনি, সাগর হোসেন এবং ফয়সাল ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওই কিশোরীকে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে অপহরণ করে বিকেলে সাভারে নিয়ে যান। পরবর্তীতে সাভারের কর্ণপাড়া এলাকায় অবস্থিত আল-মামুনের কাজী অফিসে নিয়ে তাকে (ভিকটিম) একটি সাদা কাগজে স্বাক্ষর করানো হয়। তখন আল-মামুন ভিকটিমকে বলে, ‘তুমি ধর্মান্তরিত হয়ে গেছ এবং তোমার বর্তমান নাম ফাতেমা। এখন থেকে মো. নূরনবী রনি তোমার স্বামী’।

তিনি আরও বলেন, আল-মামুন কাজির ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্মসনদ এডিটিংয়ের মাধ্যমে বয়স বাড়িয়ে ভুয়া বিয়ে পড়িয়ে অর্থ আত্মসাৎ করেন। তিনি ভিকটিমকেও এইভাবেই এফিডেভিট মূলে ধর্মান্তরকরণের নামে ভুয়া জন্মনিবন্ধনের কাগজ প্রস্তুত করে বিয়ে পড়িয়ে নূরনবী রনি কর্তৃক ভিকটিমকে ধর্ষণের সহায়তা করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা