মাত্র ৪৭টি দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে এরমধ্যে বাংলাদেশ একটি (ছবি: সংগৃহীত)
জাতীয়

গণতন্ত্র সূচকে এক ধাপ এগোল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির মধ্যে বিশ্বের অধিকাংশ দেশের গণতন্ত্র সূচকের অবনমন ঘটলেও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২১-এর এক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের ১৬৫টি দেশ এবং দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে সম্প্রতি ইআইইউ এই সূচক প্রকাশ করে। এতে আগের বছরের তুলনায় বাংলাদেশের নাগরিক স্বাধীনতার অগ্রগতি সূচকে উন্নতি হয়েছে।

নির্বাচনি প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়। বিশ্বের ১৬৫ দেশ এবং দুটি অঞ্চলের গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে ১০ স্কোরের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।

২০২১ সালের সূচকে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ এ বছর ৭৫তম স্থানে মিশ্র গণতন্ত্রের দেশের তালিকায় রয়েছে। গত বছর এই সূচকে একই স্কোর নিয়ে ৭৬তম স্থানে ছিল বাংলাদেশ। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮০তম ছিল। একই সূচকে ২০১৮ সালে ৮৮তম স্থানে বাংলাদেশর স্কোর ছিল ৫ দশমিক ৫৭।

২০২১ সালের সূচকে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ চলতি বছরে ৭৫তম স্থানে মিশ্র গণতন্ত্রের দেশের তালিকায় আছে। গত বছর এই সূচকে একই স্কোর নিয়ে ৭৬তম স্থানে ছিল। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮০তম ছিল। একই সূচকে ২০১৮ সালে ৮৮তম স্থানে বাংলাদেশর স্কোর ছিল ৫ দশমিক ৫৭।

এদিকে সূচকে ৯ দশমিক ৭৫ স্কোর নিয়ে গত বছরের মতো সবার ওপরে রয়েছে নরওয়ে। নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে, স্কোর ৯ দশমিক ৩৭। ৯ দশমিক ২৭ স্কোর নিয়ে ফিনল্যান্ড আছে তিন নম্বর স্থানে। এরপরই আছে ৯ দশমিক ২৬ স্কোর নিয়ে সুইডেন (চতুর্থ), পঞ্চম স্থানে আইসল্যান্ড (স্কোর ৯.১৮), ৬ষ্ঠ স্থানে ডেনমার্ক (স্কোর ৯.০৯), ৭ম স্থানে আয়ারল্যান্ড (স্কোর ৯.০০৭), ৮ম তাইওয়ান (স্কোর ৮.৯৯), অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডস যৌথভাবে নবম (স্কোর ৮.৯০) এবং নেদারল্যান্ডস ৮.৮৮ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

অপরদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৬ দশমিক ৯১ স্কোর নিয়ে শীর্ষে আছে ভারত, দেশটির অবস্থান গত বছর ৫৩তম থাকলেও এবারে ৪৬তম স্থানে উঠে আসে। ১৬৫ দেশের এই তালিকায় ৪ দশমিক ৩১ স্কোর নিয়ে পাকিস্তান রয়েছে ১০৪তম স্থানে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী শাবিপ্রবিতে যাচ্ছেন আজ

প্রতিবেদনে আরও বলা হয়, অধিকাংশ দেশে গণতন্ত্রের গড় স্কোরের অবনতি হয়েছে কিংবা স্থিতিশীল রয়েছে। মাত্র ৪৭টি দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে এর মধ্যে বাংলাদেশ একটি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা