জাতীয়

১ কোটি ৮১ লাখে ইভ্যালির গাড়ি বিক্রি

সান নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি । এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় কিনেছেন তিনি। আদালত গঠিত বোর্ড সদস্যরা এই নিলামের আয়োজন করেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে দুপুরে আদালত কর্তৃক গঠিত ইভ্যালির বোর্ড সদস্যরা প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি নিলামে তোলেন।

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে দর হাকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাকিয়ে গাড়িটি কিনে নেন
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান । নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।

ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে নিলামের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের
নির্দেশনায় এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিলাম চলাকালে ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিলামের তালিকায় রেঞ্জ রোভার ছাড়াও রয়েছে একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এসব গাড়ির ন্যূনতম সর্বমোট মূল্য দুই কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

ইভ্যালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, এই নিলামের মাধ্যমে ইভ্যালির কাছে ক্রেতাদের পাওনা পরিশোধে দৃশ্যমান কার্যক্রম শুরু হলো। আরও কিছু গাড়ির সন্ধান মিলেছে যা রাসেল ব্যক্তিগত কাজে ব্যবহার করতে অন্যদের দিয়েছিল। এরকম চারজনকে গাড়ি জমা দিতে বলা হয়েছে। জমা না দিলে রোববার (১৩ ফেব্রুয়ারি) থেকে পুলিশি অভিযানে যাবে ইভ্যালি।

এর আগে, ৩১ জানুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের দুটি লকার ভেঙে মাত্র ২ হাজার ৫৩০ টাকা পাওয়া যায়। এছাড়া দেড় শতাধিক বিভিন্ন ব্যাংকের চেক বই পাওয়া গেছে।

প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ই-ভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে আছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা