ছবি-সংগৃহিত
জাতীয়

বিদেশে ৬৯ অর্থপাচারকারীর তথ্য হাইকোর্টে

সাননিউজ ডেস্ক: সুইস ব্যাংকসহ বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত ৬৯ জন বাংলাদেশির তথ্য হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক জানিয়েছেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

হাইকোর্টের দেওয়া অর্থপাচারকারীর তালিকায় নাম রয়েছে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর দুই ছেলে তাফসির আউয়াল ও তাবিথ আউয়াল।

এর আগে বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন ব্যাংকে ১২ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩১০ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৭৪৮ টাকা পাচারের তথ্য দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৭ অক্টোবরের হাইকোর্টে এ প্রতিবেদন দেয় সিআইডি।

অপরদিকে প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় নেয় বিএফআইইউ এবং দুদক। এর পরিপ্রেক্ষিতে আজ বিএফআইইউ তাদের প্রতিবেদন হাইকোর্টে জমা দিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা