জাতীয়

বুধবার থেকে ভার্চ্যুয়ালি চলবে উচ্চ আদালত

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১৯ জানুয়ারি) থেকে শারিরীক উপস্থিতি ব্যাতিরেকে ভার্চ্যুয়ালি পরিচালিত হবে উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম (সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগ)।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ অনুযায়ী এবং এ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা প্র্যাকটিশ ডাইরেকশন অনুসরণ করে আপিল বিভাগে এবং হাই কোর্ট বিভাগের সকল বেঞ্চে কাল ১৯ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

আরও বলা হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এর আগেও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালিত হয়েছে। মাঝে করোনা সংক্রমণ কমে আসায় সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালনার জন্য সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা