জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সুবর্ণা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উত্তর বাড্ডার ভাওয়ালী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুবর্ণা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিয়াগাঁও গ্রামের সিএনজি চালক মোঃ মফিজ গাজীর স্ত্রী। তিনি দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন।

মৃত সুবর্ণা বেগমের মেয়ে মিতু আক্তার জানান, ওই ভবনের নিচতলায় আমরা পরিবারসহ ভাড়া থাকি। বাসার অনেকেই রোদ পোহাতে ছাদে যায়। আম্মা প্রতিদিনের ন্যায় আজ ও ছাদে রোদ পোহাতে উঠছিলেন। ছাদের রেলিংগুলো পুরোপুরি তৈরি করা হয়নি। শুধু বাঁশ দিয়ে রেলিং করে রাখা হয়েছে। আম্মা হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে সেখান থেকে পৌনে ১টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

ওই ভবনের বাড়ির মালিক মোহাম্মদ আসাদ জানান, দুই তলার ছাদ নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে বাঁশের রেলিং দিয়ে দেওয়া হয়েছিল।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা