জাতীয়

ভ্যাকসিন নিলে অন্তত জীবনটি রক্ষা পাবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা ভয় না পেয়ে ভ্যাকসিন নিয়ে নেন। ভ্যাকসিন নিলে অন্তত আপনার জীবনটি রক্ষা পাবে। সে জন্য সবার কাছে আমার অনুরোধ, ভয় না পেয়ে ভ্যাকসিনটা যেন ঠিকমতো নিতে পারেন, সেই ব্যবস্থা নিবেন।

রোববার (৯ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের সুস্থতা এবং একজন মানুষও যেন টিকাপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রাখা হয়েছে। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১৩ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ ছাড়াও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

আমাদের ছোট ছোট শিশু তাদেরকেও আমরা ভ্যাকসিন দেবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে বা বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে নির্দেশনা বা নীতিমালা পাব। আমরাও শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করব। করোনার নতুন ধরন ওমিক্রনে শিশুদের ঝুঁকি বেশি। তাই ১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে জনগণকে অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, সারা বিশ্বের মতো দেশে করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে নিয়মিত টিকাদানের পাশাপাশি বর্তমানে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলুন।

শেখ হাসিনা বলেন, দেশে কেন এত ক্যান্সার হচ্ছে? এজন্য চিকিৎসার পাশাপাশি গবেষণাও করতে হবে। দেশে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট শুরু হয়েছে।

করোনা সংকট চলাকালীন বিত্তশালীরা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে না পারলেও বাংলাদেশেই উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বোধহয় তাদেরও চোখ খুলে গেছে, বাংলাদেশেও আন্তর্জাতিক বিশেষজ্ঞ হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো এখন অনেক প্রতিষ্ঠান আমাদের দেশেই গড়ে উঠেছে। ১৯৯৬ সালে এই ট্যাক্স কমিয়ে দিয়ে যন্ত্রপাতি আনার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই জন্যই আজকে এটি সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট করে দিয়েছি। ইএনটি ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট, সব ধরোনর ইনস্টিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা