জাতীয়

শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে ইঁদুর মারার ঔষধ খেয়ে অমিত ঘোষ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সুত্রাপুরে ১৫ নং গোবিন্দ দত্ত লেনে এ ঘটনা ঘটে। মৃত অমিত ঘোষ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীর কৃষ্ণ ঘোষের ছেলে।

পেশায় তিনি সার ব্যবসায়ী ছিলেন। ২ বোন ১ ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।

অমিত ঘোষের স্ত্রীর বড় বোন পূজা ঘোষ জানান, দুই বছর আগে পারিবারিকভাবে ছোট বোন প্রেমা ঘোষের সাথে অমিত ঘোষের বিবাহ হয়েছে। গত দু’মাস আগে ছোট বোনের প্রেমা ঘোষের পেটে সন্তান আসে তা নষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন। দশ-পনেরো দিন আগে শ্বশুর বাড়ি থেকে তাকে আমাদের বাড়িতে আনা হয়।

এর মধ্যে গত বৃহস্পতিবার সূত্রাপুর আমাদের বাড়িতে বেড়াতে আসেন অমিত। আজ (শনিবার) সকালে বাসার বাহিরে চা খাওয়ার জন্য বের হয়। পরে ফিরে এসে বাথরুমে ঢুকে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুজা আরও জানান, অমিত ঘোষ একটু নেশা করতেন। আজ হয় তো এ নিয়েই তাদের স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে কোন কথা কাটাকাটি হয়। এ কারণে হয় তো আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনো কারণ নেই বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা