জাতীয়

রোহিঙ্গা শিবিরে যাবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

সাননিউজ ডেস্ক: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে শনিবার (৮ জানুয়ারি) একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন। তিনি সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তিনি।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার সকালে ঢাকায় পৌঁছার পর বিমানযোগে প্রতিনিধিদলসহ তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

কক্সবাজার থেকে পরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন এবং যেখানে বৃক্ষরোপণসহ নানা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর ক্যাম্প-১৭ এ আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে দুপুরে বিশেষ বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা