জাতীয়

১৭ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম সরকার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু যেভাবে দেশকে মর্যাদার আসনে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ফিরিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে সফল। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করে চলেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

রোববার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরের প্রাঙ্গণে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের সমাজসেবা খাতে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রায় সোয়া কোটি লোককে সরাসরি ভাতার আওতায় আনা হয়েছে।

মন্ত্রী করোনা অতিমারীর ধাক্কা সামলে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, এ সরকারের বিগত ১৩ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কয়েকগুণ বেড়েছে। প্রায় সোয়াকোটি লোক সরাসরি ভাতা ও প্রায় পাঁচ কোটি লোক পরোক্ষভাবে সেবা পাচ্ছেন। এ খাতের অগ্রগতি ও সাফল্য অব্যাহত রাখতে সকলকে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই সমাজসেবা অধিদপ্তর ও সমাজসেবা কার্যক্রম শুরু হয়ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতার চালুর মধ্য দিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করছেন।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বিগত দিনের তুলনায় সমাজসেবা অধিদপ্তরের কাজ অনেকদূর এগিয়েছে। সকল ভাতাভোগীর হাতে সরাসরি ভাতা পোঁছানোর ব্যবস্থা ডিজিটালাইজড হওয়ায় ভাতাভোগী ও সুবিধাভোগী সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হয়েছেন। মধ্যসস্বত্বভোগীদের যে দৌড়াত্ব ছিল তা অনেকখানি লাগব হয়েছে।

পরে মন্ত্রী ২৩তম জাতীয় সমাজসেবা দিবস ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা